Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

আজ আর্জেন্টিনার খেলা দেখা যাবে না

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৭:১৭ পিএম

আজ আর্জেন্টিনার খেলা দেখা যাবে না

বিজ্ঞাপন

বৈরী আবহাওয়ার কারণে আজ মঙ্গলবার (৭ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বড়পর্দায় বিশ্বকাপ ফুটবলের ম্যাচ সম্প্রচার স্থগিত করা হয়েছে।

ফলে আজ রাত ১০টার আর্জেন্টিনা বনাম মিশরের ম্যাচটি ঢাবি এলাকার পাঁচটি ভেন্যুর দর্শকরা দেখতে পারছেন না।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাবি শাখার সহযোগিতায় এই আয়োজনটি করেছিল 'এথলেট স্পোর্টস গিয়ার'।

প্রতিষ্ঠানটি এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, প্রতিকূল পরিস্থিতির কারণে টিএসসি, মুহসীন হল, জসীমউদ্দীন হল, জগন্নাথ হল ও শহীদুল্লাহ্ হলের খেলার মাঠে আজ খেলা দেখানো সম্ভব হচ্ছে না।

তবে ফুটবলপ্রেমীদের জন্য সুখবর হলো, আগামীকাল বুধবার (৮ জুলাই) আবহাওয়া স্বাভাবিক হওয়া মাত্রই এসব ভেন্যুতে পূর্বের নিয়মে প্রতিটি ম্যাচ বড়পর্দায় সম্প্রচার করা হবে।

অনাকাঙ্ক্ষিত এই সাময়িক বিঘ্নের জন্য দুঃখ প্রকাশ করে সবাইকে নিরাপদ থাকার অনুরোধ জানানো হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার