বিজ্ঞাপন
মিশর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৪:২৫ এএম
বিজ্ঞাপন
চলতি বিশ্বকাপে মাঠে পারফর্ম করছে দুই দল। কিন্তু তীব্র গরম তাদের জন্য অদৃশ্য প্রতিপক্ষ হয়ে দাঁড়াচ্ছে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের কষ্টসাধ্য জয় পেয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে গরমের কারণে কাহিল হয়ে পড়েছিল তারা। তবে শেষ ষোলোর ম্যাচে স্বস্তির খবর পেয়েছে আলবিসেলেস্তেরা।
আগামীকাল আটলান্টায় স্থানীয় সময় দুপুর ১২টায় মুখোমুখি হবে মিশর ও আর্জেন্টিনা। তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য ম্যাচটা সহজ হবে না সত্যি। কিন্তু স্টেডিয়ামের কন্ডিশনের কারণে কেপ ভার্দে ম্যাচের চেয়ে কম শারীরিক খাটুনি হবে তাদের।
আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই স্টেডিয়ামটি এয়ার-কন্ডিশন্ড। এছাড়া এখানে ছাদ খোলা ও বন্ধ করার ব্যবস্থাও রয়েছে। ফলে বাইরের আবহাওয়ার প্রভাব মাঠের পরিবেশে তেমন পড়বে না। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের দিন তাপমাত্রা থাকবে প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস, যা খেলোয়াড়দের জন্য সহনীয় বলেই মনে করা হচ্ছে।
উল্লেখ্য কেপ ভার্দে ম্যাচে আর্দ্রতা ও গরমের কারণে আর্জেন্টিনার একাধিক খেলোয়াড় ক্র্যাম্পে পড়েন। বিশেষ করে ফাকুন্দো মেদিনা ও এনজো ফার্নান্দেজ বেশি ভুগেছেন। এমন পরিস্থিতিতে আটলান্টার আবহাওয়ার পূর্বাভাস স্বস্তি দিচ্ছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নকে।