বিজ্ঞাপন
বিশ্বকাপের শেষ আটে উঠেছে কারা, জেনে নিন সব ম্যাচের সূচি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৬:১৯ পিএম
বিজ্ঞাপন
উত্তর আমেরিকায় অনুষ্ঠিত ইতিহাসের সবচেয়ে বড় ফিফা বিশ্বকাপ এখন নকআউট পর্বের উত্তেজনায়। ৪৮ দল নিয়ে শুরু হওয়া এই আসরের চতুর্থ সপ্তাহে এসে শিরোপার দৌড়ে টিকে আছে হাতে গোনা কয়েকটি দল। শেষ ষোলোর লড়াই শেষে ইতোমধ্যে চারটি দল নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল।
এখন পর্যন্ত শেষ আটে জায়গা করে নিয়েছে মরক্কো, ফ্রান্স, নরওয়ে ও ইংল্যান্ড। কেউ সহজ জয় পেয়েছে, আবার কেউ শেষ মুহূর্তের চাপ সামলে নিশ্চিত করেছে পরবর্তী পর্ব।
এদিকে বাকি চারটি কোয়ার্টার ফাইনালের টিকিটের জন্য শেষ ষোলোর চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী দুই দিনে।
শেষ ষোলোর বাকি সূচি
সোমবার (৬ জুলাই)
পর্তুগাল বনাম স্পেন — বাংলাদেশ সময় রাত ১টা, ডালাস স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার (৭ জুলাই)
যুক্তরাষ্ট্র বনাম বেলজিয়াম — বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৬ টা, সিয়াটল স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র।
সুইজারল্যান্ড বনাম কলম্বিয়া — বাংলাদেশ সময় রাত ২টা, বিসি প্লেস স্টেডিয়াম, ভ্যাঙ্কুভার, কানাডা।
আর্জেন্টিনা বনাম মিসর — বাংলাদেশ সময় রাত ১০টা, আটলান্টা স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র।
৯ জুলাই- শেষ আটের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের বোস্টন স্টেডিয়ামে।
১০ জুলাই- দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে পর্তুগাল-স্পেন ম্যাচের বিজয়ী দল খেলবে যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচের জয়ী দলের বিপক্ষে। ভেন্যু লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম।
১১ জুলাই- তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে নরওয়ে ও ইংল্যান্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে মিয়ামি স্টেডিয়ামে।
সবশেষ ১২ জুলাই অনুষ্ঠিত হবে চতুর্থ কোয়ার্টার ফাইনাল। সেখানে আর্জেন্টিনা-মিসর ম্যাচের জয়ী দল খেলবে সুইজারল্যান্ড-কলম্বিয়া ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে। ম্যাচের ভেন্যু কানসাস সিটি স্টেডিয়াম।
বিশ্বকাপের শেষ আটের লড়াইয়ে ইউরোপ, আফ্রিকা ও আমেরিকার শক্তিধর দলগুলোর উপস্থিতিতে জমে উঠেছে শিরোপার প্রতিযোগিতা। শেষ ষোলোর বাকি চার ম্যাচ শেষে পূর্ণ হবে কোয়ার্টার ফাইনালের লাইনআপ।