Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

ব্রাজিল সমর্থকের হাতপা বেঁধে সেভেনআপ খাওয়ালেন আর্জেন্টিনাসমর্থকরা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৯:২১ এএম

ব্রাজিল সমর্থকের হাতপা বেঁধে সেভেনআপ খাওয়ালেন আর্জেন্টিনাসমর্থকরা

বিজ্ঞাপন

ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে খেলা চলাকালে কেপভার্দের গোলে উল্লাস করায় এক ব্রাজিল সমর্থকের হাত পা বেঁধে সেভেন আপ খাইয়েছেন আর্জেন্টিনা সমর্থকরা। 

শনিবার (৪ জুলাই) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। আর এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার জার্সি গায়ে দেওয়া বেশ কয়েকজন শিক্ষার্থী ব্রাজিল সমর্থক এক শিক্ষার্থীল হাত-পা বেঁধে মাটিতে শুইয়ে জোরপূর্বক তাকে সেভেন আপ খাওয়াচ্ছেন। সেভেন আপ খাওয়ানোর পর আর্জেন্টিনা সমর্থকদের উল্লাস করতেও দেখা যায়।

এদিন ম্যাচের ২৯তম মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। লিসান্দ্রো মার্তিনেজের দারুণ থ্রু পাস থেকে পাওয়া সুযোগে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন তিনি। তবে কেপ ভার্দে সহজে হার মানেনি। ৫৯তম মিনিটে লারোস দুয়ার্তের দুর্দান্ত গোলে সমতা ফেরায় আফ্রিকার দলটি।

নির্ধারিত ৯০ মিনিটে আর কোনো গোল না হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ৯৩তম মিনিটে লিসান্দ্রো মার্তিনেজ কর্নার থেকে গোল করে আবারও আর্জেন্টিনাকে এগিয়ে দেন। কিন্তু ম্যাচের নাটকীয়তা তখনও শেষ হয়নি। ১০৪তম মিনিটে সিডনি ক্যাব্রালের অসাধারণ শটে আবারও সমতায় ফেরে কেপ ভার্দে।

শেষ পর্যন্ত কর্নার থেকে তৈরি হওয়া আক্রমণে ক্রিস্টিয়ান রোমেরোর হেডে তৃতীয়বারের মতো লিড নেয় আর্জেন্টিনা, যা শেষ পর্যন্ত ম্যাচজয়ী গোল হিসেবে দাঁড়ায়। শেষ ষোলোয় আর্জেন্টিনার প্রতিপক্ষ মিশর।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার