Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

ব্রাজিলের জালে নরওয়ের সেই গোল বাতিল হয়েছে যে কারণে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৬:৫৫ এএম

ব্রাজিলের জালে নরওয়ের সেই গোল বাতিল হয়েছে যে কারণে

বিজ্ঞাপন

বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে বেশ চাপে পড়ে গিয়েছিল ব্রাজিল। ম্যাচের শুরুতেই একটা গোল করে বসেছিল নরওয়ে। তবে শেষমেশ সেটা বাতিল হয়।

শুরুটা ভালো হয় নরওয়েরই। প্রথম পনেরো মিনিটে বলের দখল ছিল প্রায় ৭০ শতাংশ তাদের কাছে। কার্লো আনচেলত্তির দলকে তখন নিজেদের অর্ধেই আটকে রাখে তারা।

শুরুর দিকের এই দাপট গোলেও রূপ নিয়েছিল বলে মনে হচ্ছিল। আলেকজান্ডার শরলথের বাড়ানো বলে দারুণ ফিনিশিং দেন স্যান্ডার বার্গ। 

বল জালের ওপরের ডান কোণায় জড়িয়ে দেন তিনি। তবে ভিএআরে দেখা যায়, ক্রস দেওয়ার আগে অফসাইডে ছিলেন সরলথ। ফলে গোলশূন্য অবস্থাতেই বেঁচে যায় ব্রাজিল।

এই ম্যাচের একটা ঐতিহাসিক গুরুত্ব আছে। কারণ নরওয়ের বিপক্ষে এখনো কোনো জয় নেই ব্রাজিলের। 

আগের চার সাক্ষাতে দুইবার জিতেছে নরওয়ে, বাকি দুইবার ম্যাচ শেষ হয়েছে ড্রয়ে। সবশেষ সাক্ষাত হয়েছিল ২০০৬ সালে, সেই ম্যাচও শেষ হয়েছিল ১-১ গোলে ড্র হয়ে।


Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার