বিজ্ঞাপন
নরওয়ের গোলরক্ষকের সঙ্গে বাকবিতণ্ডায় সমালোচনার মুখে নেইমার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৬:২৮ এএম
বিজ্ঞাপন
২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের বিপক্ষে হারের পর সমালোচনার কেন্দ্রে ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। ম্যাচ চলাকালে নরওয়ের গোলরক্ষকের সঙ্গে তার বাকবিতণ্ডা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ম্যাচের দ্বিতীয়ার্ধের ব্রাজিল যখন ২-০ গোলে পিছিয়ে, তখন শেষ মিনিটে পেনাল্টি থেকে দলের প্রথম গোল করেন নেইমার। গোল করার আগে এবং পরে নরওয়ের গোলরক্ষকের উদ্দেশে তার কিছু উসকানিমূলক আচরণ ও কথোপকথন ক্যামেরায় ধরা পড়ে। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়।
অনেক ফুটবল বিশ্লেষক ও সমর্থকের মতে, এমন পরিস্থিতিতে প্রতিপক্ষকে উসকানি দেওয়ার বদলে ম্যাচে ফেরার দিকেই মনোযোগ দেওয়া উচিত ছিলো ব্রাজিলের। অনেকেই নেইমারের আচরণকে ‘লজ্জাজনক’ বলেও মন্তব্য করেছেন।
তবে সবাই সমালোচনা করেননি। একাংশের মতে, প্রতিপক্ষের ওপর মানসিক চাপ তৈরি করতে এমন আচরণ ফুটবলেরই অংশ এবং নেইমারের মধ্যে জয়ের তীব্র ইচ্ছারই বহিঃপ্রকাশ ছিল এটি।
শেষ পর্যন্ত অবশ্য সেই পেনাল্টির গোলও ব্রাজিলকে রক্ষা করতে পারেনি। নরওয়ের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। এর ফলে ১৯৯০ সালের পর এই প্রথম বিশ্বকাপের নকআউট পর্বের প্রথম ধাপ থেকেই বিদায় নিলো ব্রাজিল।