Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

এনদ্রিক কী ঘুমাতে পারবেন?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৬:২৩ এএম

এনদ্রিক কী ঘুমাতে পারবেন?

বিজ্ঞাপন

এনদ্রিক কী ঘুমাতে পারবেন? হয়তো তার মতোই কোটি কোটি ব্রাজিলিয়ান ভক্তরা এই মিসের কথা আজীবন মনে করবেন আর আফসোসে পুড়তে থাকবেন। যদি গোলটা হতো!

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেই ইতিহাস গড়ার সুযোগ পেয়েছিলেন ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড এনদ্রিক। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি সম্ভাবনাময় এই তারকা।

ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামার পরপরই গোলের দারুণ একটি সুযোগ তৈরি হয় এনদ্রিকের সামনে। কিন্তু কাছ থেকে নেওয়া তার শট লক্ষ্যে রাখতে ব্যর্থ হওয়ায় বিশ্বকাপে নিজের প্রথম গোলের অপেক্ষা আরও দীর্ঘ হয়।

ব্রাজিল সমর্থকদের প্রত্যাশা ছিল, বদলি হিসেবে নেমে ম্যাচের গতি বদলে দেবেন এনদ্রিক। সুযোগও পেয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে স্নায়ুচাপ কাটিয়ে উঠতে না পারায় হতাশ হতে হয় তাকে।

বিশ্বকাপে এটি ছিল এনদ্রিকের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। প্রথম গোল পেলে স্মরণীয় এক মাইলফলক স্পর্শ করতেন তিনি। তবে সুযোগ হাতছাড়া হলেও ম্যাচের বাকি সময় আক্রমণভাগে সক্রিয় ছিলেন এই তরুণ ফরোয়ার্ড।

ব্রাজিলের কোচিং স্টাফের বিশ্বাস, বিশ্বকাপের মতো বড় মঞ্চে এমন অভিজ্ঞতা ভবিষ্যতে এনদ্রিককে আরও পরিণত হতে সাহায্য করবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার