Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া জিতবে কারা, সুপারকম্পিউটারের প্রেডিকশন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৯:৫২ পিএম

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া জিতবে কারা, সুপারকম্পিউটারের প্রেডিকশন

বিজ্ঞাপন

বিশ্বকাপের শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টায় শুরু হবে ম্যাচটি। পরাজিত দল টুর্নামেন্ট থেকে বিদায় নেবে, আর জয়ী দল যাবে শিরোপার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে।

এই ম্যাচে দুই কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লুকা মদ্রিচ আবারও একে অপরের মুখোমুখি হচ্ছেন। ধারণা করা হচ্ছে, এটি তাদের বিশ্বকাপ ক্যারিয়ারের শেষ অধ্যায়ও হতে পারে।

গ্রুপ পর্বে ‘কে’ গ্রুপ থেকে খেলেছিল পর্তুগাল, আর ‘এল’ গ্রুপে ছিল ক্রোয়েশিয়া। দুই দলই রানার্সআপ হয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেয়। পর্তুগাল ১ জয় ও ২ ড্রয়ে ৫ পয়েন্ট অর্জন করে, আর ক্রোয়েশিয়া ২ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে পরবর্তী পর্বে ওঠে।

র‍্যাঙ্কিং ও শক্তিমত্তার দিক থেকে পর্তুগাল কিছুটা এগিয়ে আছে। ফিফা র‍্যাঙ্কিংয়ে তারা ৮ নম্বরে, আর ক্রোয়েশিয়া আছে ১৩ নম্বরে।

এখন পর্যন্ত দুই দল মোট ১০ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৭ ম্যাচে জিতেছে পর্তুগাল, ১টিতে ক্রোয়েশিয়া, আর ২টি ম্যাচ ড্র হয়েছে। সর্বশেষ দেখা হয়েছিল ২০২৪ সালের ১৮ নভেম্বর উয়েফা নেশনস লিগে, যেখানে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।

প্রেডিকশন কার পক্ষে?

অপ্টা সুপারকম্পিউটারের হিসেবেও আজকের ম্যাচে শেষ হাসি হাসবে পর্তুগাল (portugal vs croatia prediction)। অপ্টা বলছে, এই ম্যাচে পর্তুগালের জয়ের সম্ভাবনা ৫৬.৭ শতাংশ, ক্রোয়েশিয়ার ১৯.৬। আর নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা ১৯.৬ শতাংশ।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার