Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

অনেক পেছনে মেসি

কিংবদন্তি রোনাল্ডোর মর্যাদার রেকর্ড ভেঙে দিলেন এমবাপ্পে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৯:১৮ এএম

কিংবদন্তি রোনাল্ডোর মর্যাদার রেকর্ড ভেঙে দিলেন এমবাপ্পে

বিজ্ঞাপন

বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াইয়ে লিওনেল মেসির পিছু ধাওয়া করছেন কিলিয়ান এমবাপ্পে। আর সেই পথেই সুইডেনের বিপক্ষে ম্যাচে গড়লেন এমন এক রেকর্ড, এখনো যার অনেক পেছনে আর্জেন্টাইন মহাতারকা। তথ্য দ্য অ্যাথলেটিক-এর। 

বুধবার (১ জুলাই) সুইডেনের বিপক্ষে বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে প্রথমার্ধে গোল করে বিশ্বকাপের নকআউট পর্বে নিজের গোলসংখ্যা ৯-এ নিয়ে যান এমবাপ্পে। এর মাধ্যমে তিনি ব্রাজিলের কিংবদন্তি লিওনিদাস ও রোনালদো নাজারিওকে ছাড়িয়ে বিশ্বকাপের নকআউট ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নেন। নকআউটে এই দুজনেরই গোল সংখ্যা ৮। যেখানে মেসির গোলসংখ্যা ৫। 

সুইডেনের বিপক্ষে প্রথম গোলটি ছিল বিশ্বকাপে এমবাপ্পের ১৭তম গোল। এর ফলে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে আসেন। পরে দ্বিতীয় গোল করে নিজের মোট গোলসংখ্যা ১৮-তে উন্নীত করেন তিনি।

বর্তমানে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, যার গোলসংখ্যা ১৯। ২০২৬ বিশ্বকাপের শুরুতেই আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক এবং অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে ক্লোসার রেকর্ড ভেঙে শীর্ষে ওঠেন মেসি। পরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষেও একটি গোল করেন তিনি।

চলতি বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইটাও জমে উঠেছে। এখন পর্যন্ত এমবাপ্পে ও মেসি দুজনই করেছেন ৬টি করে গোল এবং যৌথভাবে রয়েছেন সর্বোচ্চ গোলদাতার তালিকায়।

বিশ্বকাপের নকআউট পর্বে এমবাপ্পের ধারাবাহিক পারফরম্যান্সও ঈর্ষণীয়। ২০২২ বিশ্বকাপে নকআউটে তিনি করেছিলেন ৫ গোল। শেষ ষোলোয় পোল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করার পর ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে স্মরণীয় হ্যাটট্রিক করেছিলেন তিনি।

আর ২০১৮ বিশ্বকাপে ফ্রান্সের শিরোপা জয়ের পথে শেষ ষোলোয় আর্জেন্টিনার বিপক্ষে জোড়া গোল এবং ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে একটি গোল করেছিলেন এমবাপ্পে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার