বিজ্ঞাপন
গোল বাতিলের পর ক্ষুব্ধ ভিনিসিয়ুস কী বলেছিলে রেফারিকে?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১০:৩৩ পিএম
বিজ্ঞাপন
রেফারির এক সিদ্ধান্তকে ঘিরে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ক্ষোভে ফেটে পড়েন ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়র। বৃহস্পতিবার ভোরে অনুষ্ঠিত গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে বাতিল হওয়া একটি গোলকে কেন্দ্র করে রেফারির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন তিনি।
ম্যাচটি ৩-০ গোলে জিতেছে ব্রাজিল। দলের হয়ে জোড়া গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। ৭ মিনিটে প্রথম গোল এবং প্রথমার্ধের শেষ মুহূর্তে ইনজুরি টাইমের ৩ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করেন তিনি। আরেকটি গোল করেন ম্যাতিউস কুনহা। এই জয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে গেছে সেলেসাওরা। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে দ্বিতীয় স্থানে রয়েছে মরক্কো।
ম্যাচের শুরুতেই গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন ভিনিসিয়ুস। এরপর দ্বিতীয় গোলের খোঁজে মরিয়া হয়ে ওঠেন তিনি এবং ২২তম মিনিটে আবারও বল জালে জড়ান। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মেক্সিকান রেফারি সিজার রামোস গোলটি বাতিল করে দিলে ক্ষোভে ফেটে পড়েন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
স্প্যানিশ সংবাদমাধ্যম এএস-এর দাবি, সিদ্ধান্ত ঘোষণার পর ভিনিসিয়ুস রেফারিকে বলেন, ‘এটা লজ্জাজনক।’ এরপরও তিনি থেমে থাকেননি; রেফারির সঙ্গে দীর্ঘ সময় ধরে তর্কে জড়িয়ে পড়েন।
ঘটনার শুরু স্কটল্যান্ডের নিজেদের অর্ধে একটি ভুল থেকে। প্রতিপক্ষের রক্ষণে তৈরি হওয়া বিভ্রান্তির সুযোগ নিয়ে বল দখলে নেন ভিনিসিয়ুস। এরপর ডিফেন্ডার জ্যাক হেন্ড্রিকে এড়িয়ে বক্সের দিকে এগিয়ে গিয়ে নিচু শটে বল জালে পাঠান।
প্রথমে গোলটি বৈধ হিসেবেই দেওয়া হয়েছিল। তবে পরে খেলা পর্যালোচনা করে রেফারি রামোস সিদ্ধান্ত বদলান। তার মতে, গোলের আগে ভিনিসিয়ুস স্কটিশ ডিফেন্ডারের পায়ে স্পর্শ করেছিলেন। সেই কারণেই গোলটি বাতিল করা হয়।
রেফারির এই সিদ্ধান্তে মাঠেই তীব্র অসন্তোষ প্রকাশ করেন ভিনিসিয়ুস, যা ম্যাচের অন্যতম আলোচিত মুহূর্তে পরিণত হয়।