Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

৩২ মাস পর ব্রাজিলের হয়ে মাঠে নামলেন নেইমার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৬:০৮ এএম

৩২ মাস পর ব্রাজিলের হয়ে মাঠে নামলেন নেইমার

বিজ্ঞাপন

মায়ামির হার্ড রক স্টেডিয়ামের গ্যালারিজুড়ে তখন শুধুই ‘নেইমার, নেইমার’ গর্জন।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দর্শকেরা যেভাবে তাঁর নাম ধরে চিৎকার করছিলেন, অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত।

ম্যাচের ৭৬ মিনিটে যখন চতুর্থ অফিশিয়াল মাথিয়াস কুনিয়ার বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার জন্য বোর্ডে তাঁর নম্বরটি তুললেন, গ্যালারিতে যেন উৎসবের ধুম পড়ে গেল।

৩-০ ব্যবধানে এগিয়ে থাকা ম্যাচে স্কটল্যান্ডের কফিনে শেষ পেরেকটি ঠুকতে ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নামলেন নেইমার জুনিয়র। দীর্ঘ অপেক্ষা শেষে নেইমারের এই মাঠে নামা ব্রাজিলের ফুটবলের জন্য এক আবেগের মুহূর্ত।

২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে পাওয়া সেই ভয়াবহ চোটের পর ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময় পার করতে হয়েছে তাঁকে। দীর্ঘ ৩২ মাস পর ফিরলেন হলুদ জার্সিতে।

চোট আর ফিটনেসের দীর্ঘ লড়াই পেরিয়ে প্রায় আড়াই বছর পর আজই প্রথম সেলেসাওদের হয়ে আন্তর্জাতিক ম্যাচে পা রাখলেন নেইমার। ম্যাচটি ৩-০ ব্যবধানে নিয়ন্ত্রণে থাকার পরও নকআউটের ঠিক আগে তাঁর এই প্রত্যাবর্তন নিশ্চিতভাবেই ব্রাজিল শিবিরে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার