Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

বাতিল হতে পারে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ! সবশেষ যা জানা গেল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১২:৩০ এএম

বাতিল হতে পারে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ! সবশেষ যা জানা গেল

বিজ্ঞাপন

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিল ও স্কটল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচটি বৈরী আবহাওয়ার কারণে অনিশ্চয়তায় পড়তে পারে।

মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও ওই সময় বজ্রঝড়ের পূর্বাভাস রয়েছে।

ফিফার নিয়ম অনুযায়ী, স্টেডিয়ামের ৮ মাইলের মধ্যে বজ্রপাত শনাক্ত হলে খেলা তাৎক্ষণিকভাবে বন্ধ করতে হয়। এছাড়া শেষ বজ্রপাতের পর অন্তত ৩০ মিনিট অপেক্ষা করতে হয়, ফলে ম্যাচে বিলম্ব বা দীর্ঘ বিরতির সম্ভাবনা রয়েছে।

এমন পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে স্কটল্যান্ড। দলটির কোচ স্টিভ ক্লার্ক জানিয়েছেন, ম্যাচ বিলম্বিত হলে তা মোকাবিলায় তাদের পরিকল্পনা রয়েছে।

গ্রুপ ‘সি’ থেকে নকআউট পর্বে উঠতে স্কটল্যান্ডের অন্তত এক পয়েন্ট প্রয়োজন। অন্যদিকে, ব্রাজিল শিবিরে ইনজুরি কাটিয়ে নেইমারের ফেরার সম্ভাবনা ম্যাচটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

এখন মাঠের লড়াইয়ের পাশাপাশি নজর আবহাওয়ার দিকেও। বজ্রঝড় এড়িয়ে খেলা সময়মতো শুরু হয় কি না, সেটিই বড় প্রশ্ন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার