Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

জর্ডানের বিপক্ষে মেসি কি খেলবেন?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৮:৪৬ পিএম

জর্ডানের বিপক্ষে মেসি কি খেলবেন?

বিজ্ঞাপন

বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে আলজেরিয়া ও অস্ট্রিয়াকে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। জর্ডানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলবে গত আসরের চ্যাম্পিয়ন দলটি।

তবে জর্ডান ম্যাচে একাধিক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। নকআউটের আগে খেলোয়াড়দের সতেজ রাখতে বেঞ্চের শক্তি পরীক্ষা করতে চান কোচ।

অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলে জয়ের পর স্কালোনি বলেন, ‘যোগ্যতা অর্জন আমাদের জন্য কিছুই বদলে দেয় না। দুই ম্যাচই জিততে পারলে আমরা অবশ্যই খুশি হতাম। এখন পরিস্থিতি বিশ্লেষণ করব। পরিকল্পনা হলো, যেসব খেলোয়াড় সুযোগ পাওয়ার যোগ্য, তাদের অধিকাংশকেই মাঠে নামানো। ম্যাচের পরিস্থিতি অনুকূলে থাকলে আমরা সেটাই করব।’

অস্ট্রিয়ার বিপক্ষে সবশেষ ম্যাচে ডান হাঁটুতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো। বিশ্বকাপ শুরুর আগেও একই হাঁটুতে মচকানোর সমস্যা ছিল তার। রোমেরোকে নিয়ে সতর্ক অবস্থানে আর্জেন্টিনা।

আরও পড়ুন
এদিকে চোট নিয়ে বিশ্বকাপ শুরু করা নিকোলাস তালিয়াফিকো ও লিয়ান্দ্রো পারেদেসকে অস্ট্রিয়ার বিপক্ষে কিছু সময় খেলিয়েছেন স্কালোনি। জর্ডানের বিপক্ষে তাদের দুজনকে বেশি সময় দিতে চান কোচ।

জর্ডানের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে লিওনেল মেসিকে নিয়ে। আগামীকাল ৩৯ বছরে পা দিতে যাওয়া এই ফরোয়ার্ড দুর্দান্ত ছন্দে আছেন। প্রথম ২ ম্যাচে ৫ গোল করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি নিজের করে নিয়েছেন। ১৮ গোল নিয়ে পেছনে ফেলেছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে।

টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, জর্ডানের বিপক্ষে মেসিকে স্কালোনি বিশ্রাম দেবেন নাকি খেলাবেন, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। তবে আর্জেন্টিনার পরিকল্পনা স্পষ্ট, গ্রুপপর্বের শেষ ম্যাচের চেয়েও তাদের দৃষ্টি এখন নকআউট পর্বের দিকে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার