Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

চূড়ান্ত হলো আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৮:৪৪ পিএম

চূড়ান্ত হলো আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি

বিজ্ঞাপন

বিশ্বকাপের ‘জে’ গ্রুপে আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে টানা দুই জয় তুলে নিয়ে আগেই নকআউট পর্ব নিশ্চিত করেছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পরবর্তীতে জর্ডান-আলজেরিয়া ম্যাচের ফলাফলে তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াও নিশ্চিত হয়ে যায়।

গ্রুপ পর্বের বাধা পেরিয়ে গেলেও এখন মূল আলোচনা রাউন্ড অব ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা হবে তা নিয়ে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ‘জে’ গ্রুপের শীর্ষ দল হিসেবে নকআউটে আর্জেন্টিনা খেলবে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে।

আরও পড়ুন
এইচ গ্রুপে রয়েছে স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে ও সৌদি আরব। ফলে শেষ রাউন্ডের ম্যাচগুলোই নির্ধারণ করবে আর্জেন্টিনার পরবর্তী প্রতিপক্ষ। আগামী ৪ জুলাই মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে রাউন্ড অব ৩২-এর ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে এই গুরুত্বপূর্ণ ম্যাচটি।

মজার বিষয় হলো, এই স্টেডিয়ামটি লিওনেল মেসি ও রদ্রিগো দে পলের ক্লাব ইন্টার মিয়ামির সাবেক হোম ভেন্যু হিসেবে পরিচিত। ফলে পরিচিত পরিবেশেই নকআউট পর্বের অভিযান শুরু করবে মেসিরা।

আরও পড়ুন
অন্যদিকে ‘এইচ’ গ্রুপে এখনো অনিশ্চয়তা চলছে। শেষ ম্যাচে মুখোমুখি হবে স্পেন ও উরুগুয়ে, আর অন্য ম্যাচে লড়বে সৌদি আরব ও কেপ ভার্দে। এই দুটি ম্যাচের ফলের ওপরই নির্ভর করছে আর্জেন্টিনার পরবর্তী প্রতিপক্ষ কে হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার