Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

বিশ্বকাপ: সেরা বত্রিশে ব্রাজিলের প্রতিপক্ষ কোন দল, সমীকরণ কী বলছে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:২৪ পিএম

বিশ্বকাপ: সেরা বত্রিশে ব্রাজিলের প্রতিপক্ষ কোন দল, সমীকরণ কী বলছে

বিজ্ঞাপন

বিশ্বকাপে গ্রুপপর্বের দ্বিতীয় রাউন্ড খেলে ফেলেছে ব্রাজিল। ৪৮ দলের বিশ্বকাপে ৪টি করে দলকে ১২টি ভাগে ভাগ করা হয়েছে। ফলে গ্রুপপর্বে তিনটি করে ম্যাচ খেলবে একেকটি দল। যদিও দ্বিতীয় রাউন্ড শেষেই নকআউট পর্বের সমীকরণ অনেকটা পরিষ্কার হয়ে গেছে।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে ‘এফ’ গ্রুপের রানার্সআপের বিপক্ষে। আর ‘এফ’ গ্রুপের শীর্ষ দল মুখোমুখি হবে ‘সি’ গ্রুপের রানার্সআপের। ‘সি’ গ্রুপে ব্রাজিলের সঙ্গে অন্য দলগুলো হচ্ছে মরক্কো, স্কটল্যান্ড আর হাইতি। আর ‘এফ’ গ্রুপে আছে নেদারল্যান্ডস, জাপান, সুইডেন ও তিউনিসিয়া। 

‘এফ’ গ্রুপে নেদারল্যান্ডস ও জাপান কার্যত শেষ ষোলো নিশ্চিত করার পথে রয়েছে। তবে গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ নির্ধারণের লড়াই এখনো বাকি। আর সেটিই নির্ধারণ করতে পারে নকআউট পর্বে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ কে হবে।

দুই ম্যাচ শেষে নেদারল্যান্ডস ও জাপান; দুই দলেরই সংগ্রহ ৪ পয়েন্ট। গোল ব্যবধানও সমান, +৪। তবে বেশি গোল করার সুবাদে শীর্ষে রয়েছে ডাচরা। নেদারল্যান্ডস এখন পর্যন্ত ৭টি গোল করেছে, যেখানে জাপানের গোলসংখ্যা ৬।

গ্রুপের বর্তমান অবস্থান:

১. নেদারল্যান্ডস: ৪ পয়েন্ট, গোল ব্যবধান +৪, গোল ৭

২. জাপান: ৪ পয়েন্ট, গোল ব্যবধান +৪, গোল ৬

৩. সুইডেন: ৩ পয়েন্ট, গোল ব্যবধান ০, গোল ৬

৪. তিউনিসিয়া: বিদায় নিশ্চিত

দ্বিতীয় রাউন্ডে নেদারল্যান্ডস সুইডেনকে বড় ব্যবধানে হারিয়ে গ্রুপের শীর্ষে উঠে যায়। অন্যদিকে জাপান তিউনিসিয়াকে উড়িয়ে দিয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করে। ফলে শেষ ম্যাচে জয় পেলে দুই দলই নিশ্চিতভাবে পরের পর্বে জায়গা করে নেবে। তবে সুইডেনের আশা এখনো শেষ হয়ে যায়নি। শেষ ম্যাচে জাপানকে হারাতে পারলে সুইডিশরা শীর্ষ দুইয়ে ওঠার সুযোগ পাবে। অন্যদিকে ইতোমধ্যে বিদায় নিশ্চিত হওয়া তিউনিসিয়ার বিপক্ষে খেলবে নেদারল্যান্ডস।

এদিকে ‘সি’ গ্রুপেও লড়াই জমে উঠেছে। দুই ম্যাচ শেষে ব্রাজিল ৪ পয়েন্ট ও +৩ গোল ব্যবধান নিয়ে শীর্ষে রয়েছে। সমান ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মরক্কো, যদিও তাদের গোল ব্যবধান +১। বর্তমান অবস্থান অপরিবর্তিত থাকলে শেষ ষোলোর সম্ভাব্য ম্যাচ দুটি হবে:

ব্রাজিল বনাম জাপান

নেদারল্যান্ডস বনাম মরক্কো

তবে শেষ রাউন্ডের ফলাফল এই সমীকরণ পুরোপুরি বদলে দিতে পারে। নিজেদের শেষ রাউন্ডে ব্রাজিল লড়বে স্কটল্যান্ডের বিপক্ষে আর মরক্কো খেলবে হাইতির বিপক্ষে। অন্যদিকে, নেদারল্যান্ডস লড়বে তিউনিসিয়ার বিপক্ষে আর সুইডেনের প্রতিপক্ষ জাপান। 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার