বিজ্ঞাপন
উরুগুয়ের জালে বল পাঠিয়ে ইতিহাস গড়ল কেপ ভার্দে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৪:৫৪ এএম
বিজ্ঞাপন
ফুটবল বিশ্বকাপ মানেই অঘটন আর বিস্ময়ের মঞ্চ। ২০২৬ বিশ্বকাপেও দেখা গেল তেমনই এক চমক। যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয়ামে গ্রুপ ‘এইচ’-এর ম্যাচে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে ২১ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করে কেপ ভার্দেকে এগিয়ে দেন কেভিন পিনা।
বিশ্বকাপে এটাই কেপ ভার্দের প্রথম অংশগ্রহণ। জনসংখ্যার বিচারে বিশ্বকাপে খেলা সবচেয়ে ছোট দেশগুলোর একটি তারা। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসে নিজেদের দ্বিতীয় ম্যাচেই প্রথম গোলের দেখা পেল আফ্রিকার দেশটি, আর সেই গোলেই এগিয়ে গেল শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে।
এর আগে বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। ‘এইচ’ গ্রুপের দুই দলই নিজেদের প্রথম ম্যাচে ড্র করায় এক পয়েন্ট নিয়ে মাঠে নামে। তবে শুরু থেকেই সবাইকে অবাক করে দিয়ে ইতিহাসের পাতায় নাম লেখানোর পথে এগিয়ে যায় বিশ্বকাপের নবাগত কেপ ভার্দে।