বিজ্ঞাপন
লাল কার্ড বিতর্কে বিপাকে মেসি, আলজেরিয়ার অভিযোগে তদন্ত ফিফার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৪:৪০ এএম
বিজ্ঞাপন
আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে পরাজিত হওয়া সেই ম্যাচে বাজে রেফারিং এ অভিযোগ এনে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে আলজেরিয়া।
হ্যাট্রিক দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে অন্য এক সমস্যায় পড়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে পরাজিত হওয়া সেই ম্যাচে বাজে রেফারিং এ অভিযোগ এনে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে আলজেরিয়া।
বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, নিজেদের অভিযোগ নিয়ে ফিফার রেফারিং কমিশনের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে আলজেরিয়ান ফুটবল ফেডারেশন (এফএএফ)। চিঠিতে গ্রুপ ‘জে’-এর ম্যাচটিতে পোলিশ রেফারি সাইমন মার্চিনিয়াক এবং ভিএআর টিমের বেশ কিছু মারাত্মক ভুলের কথা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়। আলজেরিয়ার দাবি, ম্যাচের দুটি বিতর্কিত সিদ্ধান্তে অন্যায্যভাবে সুবিধা পেয়েছে আর্জেন্টিনা।
অভিযোগের প্রথম ঘটনাটি ঘটে ম্যাচের ৩২তম মিনিটে। ওই সময় আলজেরিয়ার অধিনায়ক আইসা মান্দির পায়ের পেশিতে বেশ জোরালোভাবে পা দিয়ে মাড়িয়ে দেন মেসি। আলজেরিয়ার দাবি, লাল কার্ড দেখার মতো অপরাধ করেছিলেন মেসি। কিন্তু রেফারি পক্ষপাত দেখিয়েছেন।
দ্বিতীয় বিতর্কিত ঘটনাটি ঘটে ম্যাচের দ্বিতীয় ভাগে, ৭৪তম মিনিটে। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে অনুষ্ঠিত এই ম্যাচের ওই সময়ে আর্জেন্টিনার মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার আলজেরিয়ার ইব্রাহিম মাজার মুখে কনুই দিয়ে আঘাত করেন। বক্সের ভেতরে মুখমণ্ডলে আঘাত পেয়ে মাজা মাটিতে লুটিয়ে পড়লেও রেফারি পেনাল্টি দেন নি।
আলজেরিয়া অভিযোগ খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। কিন্তু যে কোনও সিদ্ধান্ত নির্ভর করে ম্যাচ রেফারির দেওয়া রিপোর্টের উপর। যেহেতু রেফারি মেসিকে কোনও কার্ড দেখাননি, নিশ্চিতভাবে রিপোর্টেও মেসির বিরুদ্ধে বিশেষ কিছু লিখা হবে না তা পরিষ্কার। ফলে এ ক্ষেত্রে হয়তো কোন শাস্তি পাবেন না মেসি। বড়জোড় সতর্ক করে ছেড়ে দেওয়া হতে পারে।
ম্যাচটিতে মেসির ওপর কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় এই বিষয়ে এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল ঝড় উঠেছে। ফুটবল ভক্তদের অনেকেই প্রশ্ন তুলছেন, মেসির মতো মহাতারকা বলেই কি রেফারিরা এমন ফাউল দেখেও অন্ধ সেজে রইলেন?
এই বিতর্কের মধ্যেই সোমবার ডালাসে অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। অন্যদিকে সান ফ্রান্সিসকোতে জর্ডানের বিরুদ্ধে মাঠে নামবে আলজেরিয়া।