Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল দলে দুঃসংবাদ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৪:২৩ এএম

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল দলে দুঃসংবাদ

বিজ্ঞাপন

ব্রাজিল জাতীয় দলের ফরোয়ার্ড রাফিনহার ডান উরুতে মাংসপেশির ইনজুরি ধরা পড়েছে বলে নিশ্চিত করেছে দলীয় মেডিকেল টেস্ট।

শনিবার (২০ জুন) পরীক্ষার পর ব্রাজিল দল জানায়, এই ইনজুরির কারণে রাফিনহাকে আপাতত নিবিড় চিকিৎসার মধ্যে থাকতে হবে।

তবে তাকে পুরোপুরি ক্যাম্প থেকে বাদ দেওয়া হয়নি। তিনি ব্রাজিল দলের সঙ্গেই থাকবেন এবং বিশ্বকাপের পরবর্তী ধাপগুলোতে ফিট হয়ে ফেরার চেষ্টা করবেন বলে জানানো হয়েছে।

তবে নিশ্চিতভাবে তিনি স্কটল্যান্ডের বিপক্ষে আগামী ম্যাচে খেলতে পারবেন না। তার অনুপস্থিতি ব্রাজিল দলের আক্রমণভাগে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার