বিজ্ঞাপন
বিজ্ঞাপন
শিরোপা ধরে রাখার মিশনে ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। যেখানে লিওনেল মেসির হ্যাট্রিকে ৩-০ ব্যবধানের বড় জয় পেয়েছে আলবেসেলেস্তেরা।
এ ম্যাচে হ্যাট্রিকের মধ্য দিয়ে বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন আট বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার বিশ্বকাপে সর্বোচ্চ রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি। এছাড়া ৫টি আলাদা বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েছেন এই তারকা।
একনজরে মেসির ৫ রেকর্ড:
১. বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন:
আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। এর আগে বিশ্বকাপে ১৬ গোল করে এককভাবে শীর্ষে ছিলেন জার্মানির কিংবদন্তি ফুটবলার মিরোস্লাভ ক্লোসা।
২. বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক:
মেসি নিজের বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করলেন এই ম্যাচে। এর আগে পাঁচটি বিশ্বকাপ খেলেও এক ম্যাচে তিন গোলের দেখা পাননি তিনি।
৩. বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করা খেলোয়াড়দের একজন:
প্রায় ৩৯ বছর বয়সে হ্যাটট্রিক করে বয়সের বাধাকেও যেন হার মানিয়েছেন মেসি। এটি বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বয়স্ক হ্যাটট্রিক।
৪. ৫টি ভিন্ন বিশ্বকাপে গোলের কীর্তি:
দ্বিতীয় ফুটবলার হিসেবে পাঁচ বিশ্বকাপে গোলের নজির গড়লেন মেসি। এতদিন এই রেকর্ড শুধু পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর ছিল। এখন সেই রেকর্ডে মেসির নামও যুক্ত হলো। এর আগে ২০০৬, ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপে গোল করেছেন মেসি। একমাত্র ২০১০ সালের বিশ্বকাপে তিনি কোনো গোল করতে পারেননি।
৫. আর্জেন্টিনার বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা:
মেসি আগেই আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা ছিলেন। এই হ্যাটট্রিকের পর সেই ব্যবধান আরও বাড়ালেন। এখন পর্যন্ত আকাশি-সাদা জার্সি গায়ে ১১০ গোল করেছেন তিনি।