Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

৮ মিনিটেই আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৭:২৫ এএম

৮ মিনিটেই আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল

বিজ্ঞাপন

২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। ম্যাচ শুরুর ৮ মিনিটেই গোলের দেখা পেয়েছিল দুই দলই। কিন্তু দুটি গোলই বাতিল হয়েছে।

বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় আলজেরিয়া-আর্জেন্টিনা ম্যাচ শুরু হয়।

এদিন মাঠে নেমে পঞ্চম মিনিটেই প্রতিপক্ষের জালে বল ঢুকিয়ে দেন আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসি। এরপর শুরু করেন গোল উদযাপন, গ্যালারিতে শুরু হয় উল্লাস। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ টেকেনি। মুহূর্তের মধ্যেই রেফারি পতাকা উঁচিয়ে জানালেন অফসাইড। ফলে গোলটি বাতিল হয়ে যায়।

রিপ্লেতে দেখা যায়, মেসি খুব সামান্য ব্যবধানে অফসাইড অবস্থানে ছিলেন। ফলে গোলটি বাতিল করে দেন রেফারি।

অন্যদিকে এর মাত্র তিন মিনিট পরই একই ঘটনার মুখোমুখি হয় প্রতিপক্ষ আলজেরিয়া। ম্যাচের ৮ মিনিটের মাথায় দলটি আর্জেন্টিনার জালে বল ঢুকিয়ে উল্লাসে মেতে ওঠে। কিন্তু ভিডিও রিপ্লে পর্যালোচনা করে দেখা যায়, আক্রমণ গড়ে তোলার সময় আলজেরিয়ার খেলোয়াড় অফসাইড অবস্থানে ছিলেন। ফলে সেই গোলটিও বাতিল হয়ে যায়।

তবে এরপর বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে গোলের দেখা পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ১৬ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত শটে মেসিই এগিয়ে দেন আলবিসেলেস্তেদের। নিজের ২০০তম ম্যাচ খেলতে নেমে মেসি দেখালেন সেই চিরচেনা পায়ের জাদু।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার