Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচের দিন সব স্কুল বন্ধ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১২:১২ পিএম

বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচের দিন সব স্কুল বন্ধ

বিজ্ঞাপন

উত্তর আমেরিকার তিন দেশ- যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামীকাল শুরু হবে ফুটবল বিশ্বকাপ। ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ঘিরে এরইমধ্যে ব্যতিক্রমী এক সিদ্ধান্ত নিয়েছে মেক্সিকো সরকার।

প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম ঘোষণা দিয়েছেন, যানজট কমানো এবং নগরবাসী ও বিদেশি পর্যটকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের দিন মেক্সিকো সিটির সব স্কুল বন্ধ থাকবে।

মঙ্গলবার দেওয়া এক ঘোষণায় প্রেসিডেন্ট জানান, জরুরি সেবা এবং বিশ্বকাপ-সংশ্লিষ্ট দায়িত্বে নিয়োজিত কর্মীদের বাইরে ফেডারেল সরকারি কর্মচারীদেরও সেদিন বাসা থেকে কাজ করতে হবে।

রাস্তাঘাটে গাড়ি চলাচল যাতে স্বাভাবিক থাকে এবং নিরাপত্তা সুষ্ঠ থাকে তার জন্যই এই ব্যবস্থা।

বিশ্বকাপের খেলা উপলক্ষে বিভিন্ন দেশের প্রচুর সমর্থক মেক্সিকোয় আসবেন। তাদের যাতে কোনও অসুবিধা না হয় সেদিকে নজর রাখছে প্রশাসন।

বৃহস্পতিবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে। সরকারের নিয়ম অনুযায়ী, মেক্সিকো সিটিতে থাকা প্রাদেশিক সংস্থাগুলির কর্মীদের আপাতত বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে।

তবে স্বাস্থ্য, নিরাপত্তা এবং পরিকাঠামোর মতো আপৎকালীন বিভাগকে ছাড় দেওয়া হয়েছে। পাবলিক এবং প্রাইভেট, প্রাক প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়, সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বেসরকারি সংস্থাগুলিকেও সরকার অনুরোধ করেছে, যাতে কর্মীরা বাড়ি থেকে কাজ করেন।

এবারের বিশ্বকাপে ৪৮টি দেশের ১২৪৮ ফুটবলার অংশ নেবেন। এবার বৃহত্তম বিশ্বকাপ হচ্ছে। একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে মেক্সিকোয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার