বিজ্ঞাপন
বিশ্বকাপে সবচেয়ে বেশি জয় ব্রাজিলের, আর্জেন্টিনা কত নম্বরে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১১:৪৩ এএম
বিজ্ঞাপন
২০০২ সালের পর আর ফুটবল বিশ্বকাপের শিরোপা জেতেনি ব্রাজিল। টানা পাঁচটি বিশ্ব আসরে সর্বোচ্চ সাফল্য না পেলেও, একটি বিশ্ব রেকর্ড এখনও তাদের দখলে। বিশ্বকাপে সবচেয়ে বেশি জয় পাওয়া দেশ সেলেসাওরাই।
২০২২ সালের কাতার বিশ্বকাপ পর্যন্ত এই টুর্নামেন্টে সর্বোচ্চ ৭৬ ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল। এখন পর্যন্ত বিশ্বকাপের প্রতিটি আসরে খেলা একমাত্র দল তারা। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ পাঁচবার চ্যাম্পিয়নও ব্রাজিলই।
বিশ্বকাপে সবচেয়ে বেশি জয়ের তালিকায় দুই নম্বরে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। এখন পর্যন্ত ৬৮ ম্যাচ জিতেছে তারা। ২০২৬ বিশ্বকাপে অপরাজিত চ্যাম্পিয়ন হলেও ব্রাজিলকে জয়ের সংখ্যায় টপকে যাওয়া হবে না জার্মানির।
শুধুমাত্র ব্রাজিল ও জার্মানিরই রয়েছে পঞ্চাশের বেশি জয়। জার্মানির ঠিক পরের নামটিই আর্জেনটিনা। এখন পর্যন্ত তিনবার বিশ্বকাপের ট্রফি ঘরে তোলা ব্রাজিলের চির প্রতিদ্বন্দ্বিরা এই টুর্নামেন্টে এখন পর্যন্ত জিতেছে ৪৭ ম্যাচে।
জার্মানির সমান চারবার বিশ্ব চ্যাম্পিয়ন হলেও, ম্যাচ জয়ের সংখ্যায় আর্জেন্টিনার চেয়ে পেছনে ইতালি। টানা তিনটি বিশ্বকাপ মিস করা দেশটি জিতেছেন মোট ৪৫ ম্যাচ। এই চারটি ছাড়া আর কোনো দেশের চল্লিশ ম্যাচ জয়ের নজির নেই।
বিশ্বকাপে সবচেয়ে বেশি জয়
১/ ব্রাজিল - ৭৬
২/ জার্মানি - ৬৮
৩/ আর্জেন্টিনা - ৪৭
৪/ ইতালি - ৪৫
৫/ ফ্রান্স - ৩৯
৬/ ইংল্যান্ড - ৩২
৭/ স্পেন - ৩১
৮/ নেদারল্যান্ডস - ৩০
৯/ উরুগুয়ে - ২৫
১০/ বেলজিয়াম - ২১
উল্লেখ্য, বিশ্বকাপের নক-আউট পর্বে টাইব্রেকারে নিষ্পত্তি হওয়া ম্যাচগুলো ফিফার রেকর্ডে 'ড্র' হিসেবেই বিবেচনা করা হয়।