Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

বাংলাদেশের কোচ হয়ে আসা কে এই থমাস ডুলি?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ১২:১২ পিএম

বাংলাদেশের কোচ হয়ে আসা কে এই থমাস ডুলি?

বিজ্ঞাপন

বিশ্ব ফুটবলে ৪৩ বছরের অভিজ্ঞতা সম্পন্ন যুক্তরাষ্ট্র বংশোদ্ভূত জার্মান থমাস ডুলি এবার বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচের দায়িত্ব নিতে আসছেন। তার নিয়োগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেমন আশাবাদী, তেমনি রোমাঞ্চিতও। কিন্তু এই থমাস ডুলি আসলে কে?

খেলোয়াড়ি জীবনে তিনি যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে মাঠ মাতিয়েছেন। ১৯৯৪ সালে নিজ দেশের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে তিনি ছিলেন মার্কিন দলের অংশ। আর চার বছর পরে, ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে তিনি বহন করেন যুক্তরাষ্ট্র দলের অধিনায়কের আর্মব্যান্ড।

মাঠ ছেড়ে কোচিংয়েও সমান দক্ষতার প্রমাণ দিয়েছেন ডুলি। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি কিংবদন্তি ইউর্গেন ক্লিন্সম্যানের অধীনে যুক্তরাষ্ট্র জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। 

এরপর ফিলিপাইনে গিয়ে রীতিমতো ইতিহাস লিখেছেন। তার নেতৃত্বে ফিলিপাইন অপরাজিত থেকে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা নেয় এবং দলটি নিজেদের সর্বোচ্চ বিশ্ব র‍্যাঙ্কিং অর্জন করে। সবশেষ গায়ানার হেড কোচ হিসেবে তার অধীনে দলটি চারটি ম্যাচের সবকটিতেই জয় তুলে নেয়।

দল গড়ে তোলার বিশেষ দক্ষতা এবং এশিয়ার ফুটবলের বাস্তবতা ও চ্যালেঞ্জ সম্পর্কে গভীর ধারণা নিয়েই এবার বাংলাদেশে আসছেন থমাস ডুলি। তরুণ ফুটবলারদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে জাতীয় দলকে আরও প্রতিযোগিতামূলক ও সফল করে তোলাই তার লক্ষ্য বলে জানিয়েছে বাফুফে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার