বিজ্ঞাপন
ভারত ও অস্ট্রেলিয়ার নাগরিকত্বের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন রশিদ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ পিএম
বিজ্ঞাপন
আন্তর্জাতিক ক্রিকেটে প্রভাবশালী দুই দেশ ভারত ও অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ও খেলার প্রস্তাব পেয়েও তা ফিরিয়ে দিয়েছিলেন আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান। নিজের আত্মজীবনীমূলক বই; রশিদ খান: ফ্রম স্ট্রিটস টু স্টারডম-এ তিনি এই তথ্য প্রকাশ করেছেন।
২০২৩ সালের আইপিএল চলাকালে আনুষ্ঠানিকভাবে তাকে দলে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। বইয়ে রশিদ জানিয়েছেন, ভারত ও অস্ট্রেলিয়া—দুই দেশ থেকেই নাগরিকত্বের পাশাপাশি তাদের হয়ে খেলার সুযোগের কথা বলা হয়েছিল। কিন্তু তিনি স্পষ্ট জানিয়ে দেন, নিজের দেশ আফগানিস্তানের হয়ে খেলতে না পারলে অন্য কোনো দেশের হয়েও খেলবেন না।
সেই সাক্ষাতের কথা স্মরণ করে রশিদ বলেন, ওই কর্মকর্তা তাকে ভারতের বর্তমান পরিস্থিতিতে থাকার প্রস্তাব দেন এবং ভারতীয় নথিপত্র দেওয়ার কথাও বলেন, যাতে তিনি সেখানেই থেকে ক্রিকেট খেলতে পারেন। প্রস্তাব শুনে তিনি অবাক হয়ে যান, তবে বিনয়ের সঙ্গে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি আফগানিস্তানের প্রতিনিধিত্ব করেই খেলতে চান।
সূত্র: এনডিটিভি