Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

বিশ্বকাপের আগে মেসির নামে মামলা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১২:০৩ পিএম

বিশ্বকাপের আগে মেসির নামে মামলা

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে চলতি বছরের জুনে ফিফা বিশ্বকাপ ২০২৬  শুরু হতে যাচ্ছে। টুর্নামেন্ট শুরু হতে বাকি দুই মাসেরও কম সময়। এমন সময়ে যুক্তরাষ্ট্রে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির বিরুদ্ধে মামলা হয়েছে।

মিয়ামিভিত্তিক প্রতিষ্ঠান ভিআইডি মিউজিক গ্রুপ গত মাসে মিয়ামি-ডেড সার্কিট কোর্টে মেসি এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে প্রতারণা ও চুক্তি ভঙ্গের অভিযোগে মামলা করে। আদালতের নথি অনুযায়ী, একটি প্রীতি ম্যাচে অংশ না নেওয়ার কারণে প্রায় ৭ মিলিয়ন ডলারের চুক্তি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

প্রতিষ্ঠানটির দাবি, তারা ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচ আয়োজন ও প্রচারের একচেটিয়া অধিকার পেতে প্রায় ৭ মিলিয়ন ডলার পরিশোধ করেছিল। চুক্তিতে শর্ত ছিল, ইনজুরি না থাকলে মেসিকে প্রতিটি ম্যাচে অন্তত ৩০ মিনিট খেলতে হবে।

আরও পড়ুন
কিন্তু ১০ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে মেসি মাঠে নামেননি; বরং স্টেডিয়ামের একটি স্যুটে বসে খেলা দেখেন। অথচ পরদিনই নিজের ক্লাব ইন্টার মিয়ামির হয়ে খেলতে নেমে দুটি গোল করেন, যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।

পরবর্তীতে ১৪ অক্টোবর পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচে তিনি খেলেন। তবে ম্যাচটি মূলত শিকাগোতে হওয়ার কথা থাকলেও টিকিট বিক্রি কম হওয়ায় ও অন্যান্য কারণে সেটি ফ্লোরিডায় সরিয়ে নেওয়া হয়, ফলে আয়োজকদের আর্থিক ক্ষতি আরও বেড়ে যায়।

আরও পড়ুন
ভাইব মিউজিক গ্রুপের অভিযোগ, এক ম্যাচে মেসির অনুপস্থিতি এবং অন্য ম্যাচে টিকিট বিক্রি কম হওয়ায় তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। যদিও মামলায় ক্ষতিপূরণের নির্দিষ্ট পরিমাণ উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে এখনো মেসি বা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার