Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

বিসিবির আরও এক পরিচালকের পদত্যাগ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৮:২৫ পিএম

বিসিবির আরও এক পরিচালকের পদত্যাগ

বিজ্ঞাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আরও একজন পরিচালনা পদত্যাগ করেছেন। আজ বিসিবি বোর্ড সভার বোর্ডে পদত্যাগপত্র জমা দিয়েছেন পরিচালক ফাইয়াজুর রহমান।

ফাইয়াজুর বিসিবির ডিসিপ্লিনারি কমিটির প্রধানের দায়িত্বে ছিলেন। এছাড়া ঢাকার লিগগুলো আয়োজনের দায়িত্বে থাকা সিসিডিএমে ছিলেন ভাইস চেয়ারম্যানের ভূমিকায়।

পদত্যাগের খবর নিশ্চিত করে ফাইয়াজুর সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছি। এর চেয়ে বেশি কিছু বলতে চাই না।’

গত বছরের অক্টোবরে ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হয়েছিলেন ফাইয়াজুর। এ নিয়ে বর্তমান পর্ষদের চারজন পরিচালক পদত্যাগ করলেন। এর আগে ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হওয়া ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেন এবং জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত ইয়াসির মোহাম্মদ ফয়সাল পদত্যাগ করেন।

গত বছরের অক্টোবরে বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনে অস্বচ্ছতা ও অনিয়মের অভিযোগে গত ১১ মার্চ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে তাদের। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার