Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

চতুর্থ বিয়ে করছেন শোয়েব মালিক, পাত্রী কে?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৯ এএম

চতুর্থ বিয়ে করছেন শোয়েব মালিক, পাত্রী কে?

বিজ্ঞাপন

পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শোয়েব মালিক আবারও বিয়ে নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। এর আগে তিন বিয়ে করা শোয়েব চতুর্থবারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলছেন বলে গুঞ্জন উঠেছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, আগামী ২৭ ফেব্রুয়ারী পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ভানিজা সাত্তারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তিন।

যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কেউই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে এ গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

প্রায়ই শোয়েব মালিক তার বিবাহ জীবন নিয়ে আলোচনায় আসেন। ২০০২ সালে ভারতের আয়েশা সিদ্দিককে বিয়ে করেন শোয়েব। আয়েশার সাথে বৈবাহিক সম্পর্ক থাকা অবস্থায় তাকে না জানিয়ে আবারও বিয়ে করেছিলেন তিনি। যদিও পরে তা আইনী পথে সমাধান হয়।

প্রথম বিয়ের ৮ বছর পর ২০১০ সালে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। ২০১৮ সালে তাদের সন্তান ইজান মারিক জন্মগ্রহণ করে।

এরপর মালিকের প্রেমের জটিল কাহিনি শুরু হয়। সানিয়ার সঙ্গে বিবাহিত থাকা অবস্থায় সানা জাভেদের সঙ্গে কাজ করতে গিয়ে প্রেমের সম্পর্ক তৈরি হয় শোয়েবের। বিষয়টি সামনে আসার পর সানিয়া বিবাহ বিচ্ছেদ করেন। এরপর ২০২৪ সালের ২০ জানুয়ারি মালিক সানা জাভেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

এবার সানা জাভেদের সঙ্গেও শোয়েবের ইনিংস শেষের পথে। যদিও সেই বিয়েতে কোনও সমস্যার আনুষ্ঠানিক নিশ্চিতকরণ করা হয়নি, তবুও চলমান অনলাইন আলোচনা সর্বশেষ জল্পনাকে আরও বাড়িয়ে তুলেছে।

ভানিজা সত্তার একজন উদীয়মান পাকিস্তানি টেলিভিশন অভিনেত্রী। তিনি হুম টিভির জনপ্রিয় নাটক 'লাডলি'তে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পেয়েছেন। সেখানে তিনি ‘নাজো’ চরিত্রে অভিনয় করেন, যে তিন ভাইয়ের আদুরে ও কিছুটা বেয়াড়া ছোট বোন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার