Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

সুপার এইটের আট দল নিশ্চিত, কবে কার খেলা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫২ এএম

সুপার এইটের আট দল নিশ্চিত, কবে কার খেলা

বিজ্ঞাপন

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা প্রায় শেষ পর্যায়ে। এরই মধ্যে টুর্নামেন্টের পরবর্তী রাউন্ড (সুপার এইট) নিশ্চিত করে ফেলেছে আটটি দল। যেখানে ক্রিকেট বিশ্বের পরাশক্তি ও চমক জাগানো কয়েকটি দল, ফলে শিরোপার দৌড়ে প্রতিযোগিতা এখন আরও জমে উঠেছে।

গ্রুপ পর্ব শেষে ওয়েস্ট ইন্ডিজ, ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে ও পাকিস্তান সুপার এইটে জায়গা করে নেয়।

গ্রুপ ‘এ’ থেকে আগেই ‘সুপার এইট’ নিশ্চিত করেছিল ভারত। অন্যদিকে সমীকরণের মারপ্যাচে আটকে ছিল পাকিস্তান। তবে শেষ পর্যন্ত নামিবিয়ার বিপক্ষে বড় নিয়ে ‘সুপার এইটের’ টিকিট কেটেছে তারা।

প্রতিটি দলের একটি করে ম্যাচ বাকি থাকলেও এরই মধ্যে ‘সুপার এইট’ এ শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে জায়গা করে নিয়েছে ‘বি’ গ্রুপ থেকে। এই গ্রুপ থেকে বাদ পড়েছে সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

এদিকে গ্রুপ ‘সি’ এবং গ্রুপ ‘ডি’ থেকে সুপার এইটে জায়গা করে নিয়েছে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড, এবং দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড।

সূচি অনুযায়ী ২১ ফেব্রুয়ারি কলম্বোতে নিউজিল্যান্ড ও পাকিস্তানের ম্যাচ দিয়ে শুরু হবে সুপার এইটের লড়াই। ২২ ফেব্রুয়ারি পাল্লেকেলে শ্রীলঙ্কা-ইংল্যান্ড এবং আহমেদাবাদে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৩ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে জিম্বাবুয়ের।

পরবর্তী দিনগুলোতে পাল্লেকেলে, কলম্বো, আহমেদাবাদ, চেন্নাই, দিল্লি ও কলকাতায় ছড়িয়ে-ছিটিয়ে অনুষ্ঠিত হবে বাকি ম্যাচগুলো।

২৬ ফেব্রুয়ারি আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ এবং চেন্নাইয়ে ভারত-জিম্বাবুয়ে ম্যাচ রয়েছে। ১ মার্চ দিল্লিতে দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে এবং কলকাতায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে শেষ হবে সুপার এইট পর্ব।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার