বিজ্ঞাপন
নতুন র্যাঙ্কিং প্রকাশ করল আইসিসি, বাংলাদেশের অবস্থান কোথায়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩২ পিএম
বিজ্ঞাপন
আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দলগুলোর নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবারের বিশ্বকাপে অংশ নেয়া দলগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে ভারত, আর তালিকার একেবারে তলানিতে আছে ইতালি।
নতুন প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী, ২৭৩ রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরে আছে ভারত। ২৬১ রেটিং পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া দ্বিতীয় ও ২৫৯ রেটিং পয়েন্ট নিয়ে ইংল্যান্ড তৃতীয় স্থানে অবস্থান করছে।
২৫১ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ এবং ২৪১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা।
এদিকে নিজেদের সবশেষ সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পেয়েছে পাকিস্তান। আর এই জয়ের সুবাদে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে পাকিস্তান। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ নেমে গেছে সপ্তম স্থানে। শ্রীলঙ্কা আছে অষ্টম স্থানে, তাদের রেটিং পয়েন্ট ২২৭।
এদিকে নিরাপত্তা ইস্যুতে ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ। পরে তাদেরকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করে আইসিসি।
তবে বিশ্বকাপে না খেললেও র্যাঙ্কিংয়ে অবস্থান পরিবর্তন হয়নি বাংলাদেশের। ২২৩ রেটিং পয়েন্ট নিয়ে যথারীতি নবম স্থানে আছে লাল সবুজের প্রতিনিধিরা। আর বিশ্বকাপে সুযোগ পাওয়া স্কটল্যান্ড আছে ১৪তম স্থানে। র্যাঙ্কিংয়ে ২৭তম স্থানে থাকা ইতালিও প্রথমবার বিশ্বকাপে অংশ নেবে।
বিজ্ঞাপন