Logo
Logo
×

বিজ্ঞাপন

সোশ্যাল মিডিয়া

রাশেদের ছড়ানো ভিডিও নিয়ে মুখ খুললেন আমির হামজা

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পিএম

রাশেদের ছড়ানো ভিডিও নিয়ে মুখ খুললেন আমির হামজা

বিজ্ঞাপন

কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য আমির হামজার নারীঘটিত কথোপকথনের অডিও ও ভিডিও থাকার দাবি করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। রাশেদের এ দাবি ষড়যন্ত্র বলে মন্তব্য করছেন আমির হামজা।

বগুড়ার এক ওয়াজ মাহফিলে মুফতি আমির হামজা বলেন, ‘ওরা আজ আলেমদের পেছনে লাগে। ওদের যদি আজ মোবাইল চেইক করে দেখবেন....নাউজুবিল্লাহ। চরিত্র বলে কিছু আছে? চাটাচাটি করে এ পদটা যদি আজ না পেত আমার মনে আজ রাস্তা ঝাড়ু দিয়ে খাওয়া লাগতো। ওর তো রাস্তা ঝাড়ু দেওয়ারও যোগ্যতা নেই। ওর কি যোগ্যতা আছে রাস্তা ঝাড়ু দিতে নিবে মানুষ? অথচ সে আজ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।’

রাশেদ খাঁনের বিষয়ে ব্যাখ্যা দিতে আমির হামজা বলেন, ‘মানুষের পেছনে যারা লেগে থাকে এদের কথা যেনো আল্লাহ বন্ধ করে দেয়। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী একটা বদ দোয়া করেছিলেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করার কারণে। আমি আওয়ামী লীগের সময় রিমান্ডে গিয়ে দেখলাম, ডিসি এসপিরা আমাকে মোবাইলে শোনাচ্ছে দেলাওয়ার হোসাইন সাঈদী এক মহিলার সাথে গল্প করছে। একেবারে হুবহু মিলে যাচ্ছে ওনার কণ্ঠ। ওই সময় এআই প্রযুক্তি ইসরায়েলের কাছ থেকে এনেছিলেন হাসিনা। আমাকে বলছে দেখ তোর হুজুর কী করে।’

তিনি আরও বলেন, ‘এখন আবার শুরু করছে আলেমদের বিরুদ্ধে। আল্লামা সাঈদী বদ দোয়া করেছিলেন, আল্লাহ আমার এতো বড় অসম্মান যারা করলো তাদেরকে তুমি জাতির সামনে ল্যাংটা করে দিও। আমিও মুসাফির অবস্থায় কোরআন সামনে নিয়ে আল্লাহর কছম এই বগুড়ার মাটিতে বদ দোয়া দিয়ে গেলাম আমাদের সম্মান দিয়ে যারা ছিনিমিনি খেলছে একটা অক্ষরের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই।’

আমির হামজা বলেন, ‘আল্লামা সাঈদীর বিরুদ্ধে ৪শত পৃষ্ঠা ওরা লিখেছিলো। একটার সাথেও কি মিল পেয়েছেন? এগুলো সব ভারত করিয়েছে। আজও আলেমদের পেছনে যারা হক কথা বলতে চাই তাদেরকে থামিয়ে দিতে ঠিক ভারত এটা করছে। করাচ্ছে যাদের দিয়ে যারা চাটাচাটি করে তাদের দিয়ে।’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার