Logo
Logo
×

বিজ্ঞাপন

সোশ্যাল মিডিয়া

ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের বৈঠকের অভিযোগ, ভিডিও প্রকাশ রাশেদের

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২১ পিএম

ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের বৈঠকের অভিযোগ, ভিডিও প্রকাশ রাশেদের

বিজ্ঞাপন

ভারতীয় উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। এ অভিযোগের পক্ষে প্রমাণ হিসেবে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করেন রাশেদ খান। তার দাবি, ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক শেষে মিয়া গোলাম পরওয়ারসহ জামায়াতের প্রতিনিধিদলের সদস্যরা একটি গাড়িতে করে বেরিয়ে আসেন।

তবে ভিডিওটি কবে ধারণ করা হয়েছে কিংবা গাড়িতে কারা ছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানাননি রাশেদ খান। ভিডিওটি থেকে বৈঠকের স্থান, সময় বা উপস্থিত ব্যক্তিদের পরিচয়ও স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, ‘ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক শেষে এই গাড়ি করে বের হয়ে আসে মিয়া গোলাম পরওয়ারসহ জামায়াতের প্রতিনিধি দল। আমি আবারও বলছি, মিয়া গোলাম পরওয়ার চাইলে আমার বিরুদ্ধে মানহানির মামলা করতে পারেন।’

এর আগে সোমবার (২৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টেও একই অভিযোগ তোলেন রাশেদ খান। পোস্টে তিনি দাবি করেন, গত ১৬ অক্টোবর মাগরিবের পর রাজধানীর বারিধারার একটি বাড়িতে ভারতীয় উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন মিয়া গোলাম পরওয়ার, জামায়াত নেতা এ টি এম মাছুমসহ তিনজন।

রাশেদ খান প্রশ্ন তোলেন, প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে বক্তব্য দেওয়া জামায়াত নেতারা কোন স্বার্থে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন। তিনি বলেন, ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক করা এবং দেশটির উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করা এক বিষয় নয়।

জামায়াতের নেতাদের উদ্দেশে রাশেদ খান বলেন, মিয়া গোলাম পরওয়ার নৈতিক রাজনীতিতে বিশ্বাস করলে কথিত বৈঠকের বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেবেন বলে তিনি আশা করেন। তা না হলে জামায়াত রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত— এমন ধারণা তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার