Logo
Logo
×

বিজ্ঞাপন

সোশ্যাল মিডিয়া

‘হেনস্তার’ পর কেমন আছেন ড. ইউনূস, জানালেন লামিয়া মোরশেদ

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৭:০০ পিএম

‘হেনস্তার’ পর কেমন আছেন ড. ইউনূস, জানালেন লামিয়া মোরশেদ

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূস ‘হেনস্তার শিকার’ হওয়ার পর ভালো আছেন বলে জানিয়েছেন তার সফরসঙ্গী লামিয়া মোরশেদ। তিনি বলেন, ‘স্যারের কোনো ক্ষতি হয়নি। তিনি এখন ভালো আছেন।’

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৩টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক শিশুর সঙ্গে ড. ইউনূসের ছবি পোস্ট করে লামিয়া মোরশেদ বলেন, ‘ছবিটি ওই ঘটনার (জেএফকে-তে হেনস্তা) কিছুক্ষণ আগে তোলা।’

১২ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে ‘আপনি সন্ত্রাসী, হাজার হাজার শিশু ও পুলিশকে হত্যা করেছেন’ বলে ক্ষোভ প্রকাশ করেন নিউইয়র্কে অবস্থানরত একদল প্রবাসী। সে সময় উপস্থিত কেউ কেউ বাংলাদেশে গ্রেপ্তার, পুলিশ সদস্যদের হত্যা ও গণতন্ত্র ধ্বংসের অভিযোগ তুলে তার যুক্তরাষ্ট্রে আসার কারণ জানতে চান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক ব্যক্তিকে বারবার ড. ইউনূসের যুক্তরাষ্ট্রে আসার কারণ জানতে চাইতে শোনা যায়। তাকে উদ্দেশ করে ওই ব্যক্তি বলেন, ‘আপনি সন্ত্রাসী। আপনি বাংলাদেশে মানুষ হত্যা করেছেন। কেন এখানে এসেছেন? আমাদের বলুন, কেন এসেছেন?’

সে সময় ড. ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের অভিযোগও তোলা হয়।

ভিডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘তিনি আমার দেশের গণতন্ত্র ধ্বংস করেছেন। তিনি কেন এখানে এসেছেন?’

ওই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তার ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ ড. ইউনূসের সরকারের কার্যক্রম নিয়ে যৌক্তিক সমালোচনা থাকতে পারে। কিন্তু এ ধরনের হেনস্তা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।

গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন ড. ইউনূস। তারপর থেকে সারা দেশে ‘মব’সহ নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। 

তার সময়ে হামের টিকা নিয়ে ‘ভুল সিদ্ধান্ত’-এর কারণে গত কয়েক মাসে সহস্রাধিক শিশুর মৃত্যু হয়েছে। এর জন্য ড. ইউনূসসহ সংশ্লিষ্টদের দায়ী করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার