Logo
Logo
×

বিজ্ঞাপন

সোশ্যাল মিডিয়া

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ : তাহেরী

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১১:৪১ এএম

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ : তাহেরী

বিজ্ঞাপন

সাতক্ষীরা-৪ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নিয়ে দেশজুড়ে ব্যাপক তোলপাড় ও সমালোচনা সৃষ্টি হয়েছে। এই নিয়ে সমালোচনা করেছেন আলোচিত বক্তা মো. গিয়াস উদ্দিন ওরফে মাওলানা তাহেরী।

তিনি বলেন, এমপি গাজী নজরুল ইসলাম নিয়ে সাতক্ষীরার কি চলতাছে। সাতক্ষীরা মেয়ের বয়স ১৪, মেয়ের বাপের বয়স ৩৬ আর উনার বয়স হইলো ৭৪, না কত? কি হিসাব-নিকাশ। ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ। এগুলো বিকৃত মানসিকতা।

গতকাল ভিডিও ভাইরাল হওয়ার পর একটি ওয়াজ মাহফিলে তিনি এসব কথা বলেন।

মাওলানা তাহেরী বলেন, এই সমস্ত ঘটনা এআই বলে চালিয়ে দেওয়া বিকৃত যৌনাচার। আবার ধরা খাওয়ার পর দ্বিতীয় বিয়ে বলে চালিয়ে দেওয়া পাক্কা মিথ্যাচার। প্রশাসনকে বলবো সঠিক তদন্ত করেন।

এই মিথ্যাবাদীদের মুখোশ উন্মোচনের সুযোগ এসেছে, এই মোনাফেকদে মুখোশ উন্মোচনের সুযোগ এসেছে। এদের মুখে ইসলাম আছে কিন্তু অন্তরে ইসলাম নাই। এদের বট বহিনী আছে, হারামকে হালার বলতে তারা বট বাহিনী লাগাই দেই। 

তিনি বলেন, এই লোকটা দেখলাম নির্বাচনের সময় সাদা পর্দা লাগাইছে। একপাশে মেয়েরা আর একপাশে উনি, দাঁড়ায় দাঁড়ায় পর্দার কাছে যায়  আর বলে —আপনারা ভালো করে চলবেন, পর্দা করবেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার