Logo
Logo
×

বিজ্ঞাপন

সোশ্যাল মিডিয়া

ঈদযাত্রায় ঝুঁকি এড়াতে যে পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৬, ০২:৩৬ পিএম

ঈদযাত্রায় ঝুঁকি এড়াতে যে পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ

বিজ্ঞাপন

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ঈদযাত্রায় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ। 

সোমবার (২৫ মে) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই পরামর্শ দিয়েছেন। 

পোস্টে শায়খ আহমাদুল্লাহ বলেন, ঈদযাত্রায় সতর্কতা অবলম্বন করুন। ট্রেনের ছাদে, ঝুঁকিপূর্ণ বাসে, অতিরিক্ত যাত্রী বোঝাই লঞ্চে ওঠা থেকে বিরত থাকুন। হে আল্লাহ, আপনি আমাদের ঈদযাত্রাকে নিরাপদ রাখুন।

পোস্টে সফরের গুরুত্বপূর্ণ কয়েকটি সুন্নাহও তুলে ধরেন তিনি।

আরও পড়ুন
সফরের গুরুত্বপূর্ণ সুন্নাহসমূহ:

১. বাসা থেকে বের হওয়ার আগে দুই রাকাত নফল নামাজ পড়ে বের হোন।

২. বাসা থেকে বের হওয়ার দোয়া পড়ুন : ‘বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।’

৩. যানবাহনে বসার পর এই দোয়াটি পড়ুন। দোয়া: ‘সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, ওয়ামা কুন্না লাহু মুকরিনীন। ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনক্বালিবূন।’

৪. একা সফর করার চেয়ে পরিচিত ২-৩ জন মিলে একসঙ্গে সফর করা উত্তম। এতে একে অপরের খোঁজখবর রাখা এবং বিপদে সাহায্য করা সহজ হয়।

৫. নিজ এলাকায় পৌঁছানোর পর বাড়িতে প্রবেশের আগে সুযোগ থাকলে স্থানীয় মসজিদে (বা বাসায় পৌঁছে) দুই রাকাত নফল নামাজ আদায় করুন।

পোস্টের শেষাংশে তিনি মহান আল্লাহর কাছে সবার নিরাপদ ঈদযাত্রার জন্য দোয়া কামনা করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার