Logo
Logo
×

বিজ্ঞাপন

সোশ্যাল মিডিয়া

কারিনা কায়সারের মৃত্যুতে যা বললেন আসিফ মাহমুদ

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ১১:৩৬ এএম

কারিনা কায়সারের মৃত্যুতে যা বললেন আসিফ মাহমুদ

বিজ্ঞাপন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, কারিনা কায়সারের সাহস, প্রতিশ্রুতি এবং সংগ্রামী চেতনা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তার মৃত্যু আমাদের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন, সংস্কৃতি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার জন্য এক অপূরণীয় ক্ষতি।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে এসব কথা লেখেন এনসিপির এই মুখপাত্র।

স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, জুলাই গণ-অভ্যুত্থানের সহযোদ্ধা ও সংস্কৃতিকর্মী কারিনা কায়সারের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করছি। জুলাই গণ-অভ্যুত্থানের সময় তার সক্রিয় অংশগ্রহণ এবং ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে তার দৃঢ় অবস্থান আমাদের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। 

তিনি বলেন, তিনি শুধু একজন সংস্কৃতিকর্মীই ছিলেন না, বরং অন্যায়ের বিরুদ্ধে নৈতিক অবস্থান গ্রহণকারী এক সাহসী কণ্ঠস্বর ছিলেন।

কঠিন ও দমনমূলক সময়েও তিনি গণমানুষের পক্ষে অবস্থান নিয়ে সাংস্কৃতিক প্রতিরোধকে আন্দোলনের শক্তিশালী অংশে পরিণত করতে অবদান রেখেছেন।

এ ছাড়া তার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার