Logo
Logo
×

বিজ্ঞাপন

সোশ্যাল মিডিয়া

ঢাবির মসজিদে শিবিরের সাইনবোর্ড, ডিভাইডারে নামাজ নিয়ে যা বললেন কাদের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৫:৩১ পিএম

ঢাবির মসজিদে শিবিরের সাইনবোর্ড, ডিভাইডারে নামাজ নিয়ে যা বললেন কাদের

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাইনবোর্ড ও গভীর রাতে ঢাবি এলাকার একটি সড়কের ডিভাইডারে এক ব্যক্তির নামাজ আদায়ের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

এই দুটি বিষয়কে একই সূত্রে গেঁথেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদের।

আবদুল কাদের আজ (১১ মার্চ) ভোটর ৫টা ১৪ মিনিটে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‌‘এই লোক হয়তো নামাজ পড়তে সেন্ট্রাল মসজিদেই গেছে; কিন্তু গেটের মধ্যে একটা পার্টির সাইনবোর্ড দেখে সেটাকে পার্টি অফিস ভাবছে। পরে নিরুপায় হয়ে রোড ডিভাইডারে দাঁড়িয়ে নামাজটা আদায় করে নিছে। দিনশেষে শত প্রতিকূলতায় নামাজটা তো পড়ে নিতে হবে।’

কাদেরের এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। 

এছাড়া সড়কের ডিভাইডারে ওই ব্যক্তির নামাজ আদায় নিয়ে ফেসবুকে ব্যাপক আলোচনা হচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার