Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেফতার

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ এএম

আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেফতার

বিজ্ঞাপন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রব্বানীকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায়  পৌর শহরের জগথা এলাকার জয় বাংলা নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়।

​পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামাণিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে গোলাম রব্বানীকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে গত ১৫ আগস্ট কর্মসূচি পালন এবং নাশকতার চেষ্টাসংক্রান্ত মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। 

আরও পড়ুন
​ওসি আরও জানান, রোববার তাকে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।  

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার