বিজ্ঞাপন
সংবাদ সম্মেলন করে বিএনপি নেতার পদত্যাগ
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পিএম
বিজ্ঞাপন
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা বিএনপির সদস্য পদ থেকে মো. জামাল ফকির পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে উপজেলার ঘোনাপাড়া বাজারে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
মো. জামাল ফকির কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের বাসিন্দা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, তার অজান্তে এবং অনুপস্থিতিতে তাকে কাশিয়ানী উপজেলা বিএনপির সদস্য পদে অন্তর্ভুক্ত করা হয়েছিল। বিষয়টি সম্পর্কে তিনি আগে কোনোভাবেই অবগত ছিলেন না।
তিনি আরও বলেন, কমিটিতে আমার নাম থাকার বিষয়টি জানতে পারার সঙ্গে সঙ্গেই আমি তাৎক্ষণিকভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করি। সাংবাদিকদের উপস্থিতিতে আমি সজ্ঞানে ও সশরীরে উপস্থিত হয়ে কাশিয়ানী উপজেলা বিএনপির সদস্য পদ থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি নিলাম।
এ সময় ভবিষ্যতে এই রাজনৈতিক দলের কোনো কর্মকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা থাকবে না বলেও স্পষ্টভাবে উল্লেখ করেন জামাল ফকির।
সংবাদ সম্মেলনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মোস্তফা মোল্লার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। এ কারণে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।