বিজ্ঞাপন
চট্টগ্রামে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪২ এএম
বিজ্ঞাপন
চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকার নিজ বাসভবন থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমানকে গ্রেপ্তার করেছে এসআরবি-০৭। সোমবার (২৩ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-০৭-এর একটি দল তার নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই নেতাকে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে এসআরবি-০৭ সূত্রে জানা গেছে।
এ বিষয়ে মীরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, আইনশৃঙ্খলা রক্ষাসহ সার্বিক নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ তাকে আটক করেছে।
ওসি আরও বলেন, শেখ আতাউর রহমানের বিরুদ্ধে মীরসরাই থানায় নাশকতাসহ আইনশৃঙ্খলা বিঘ্নের অভিযোগে তিনটি মামলা রয়েছে।
আতাউর রহমানের ছেলে হাসিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি স্বীকার করেন। তবে এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর সামনে তিনি কথা বলতে পারছেন না বলে জানান।