বিজ্ঞাপন
সাকা চৌধুরীকে নিয়ে ছোট ভাইয়ের হৃদয়ছোঁয়া পোস্ট
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১১ এএম
বিজ্ঞাপন
বিএনপির প্রভাবশালী নেতা মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীকে (সাকা চৌধুরী) নিয়ে সোশ্যাল মিডিয়া একটি আবেঘন পোস্ট দিয়েছেন তার ছোট ভাই গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি।
রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকেউন্টে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি ভাই হারানোর বেদনার কথা তুলে ধরেছেন।
গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘বড় ভাইয়ের (সাকা চৌধুরী) কথা মনে পড়লে আজও বুকের ভেতরটা কেমন ভারী হয়ে আসে। তার সঙ্গে হওয়া অন্যায়, তাকে হারানোর কষ্ট—কিছুই আজও ভুলতে পারিনি। মাঝে মাঝে মনে হয়, যদি সময়টা একটু অন্যরকম হতো, যদি আমরা তার জন্য আরও কিছু করতে পারতাম! কিন্তু সেই সময়ের অসহায়ত্ব আর না-পারার কষ্ট আজও আমাদের তাড়া করে বেড়ায়। কিছু কষ্ট কাউকে বোঝানো যায় না, শুধু নীরবে বয়ে বেড়াতে হয়’।
‘আজ আপনার স্মরণে আয়োজিত অনুষ্ঠানে যারা উপস্থিত হয়ে আপনাকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছেন, তাদের প্রত্যেকের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। আল্লাহ আমার বড় ভাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন’, যোগ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির এই ভাইস চেয়ারম্যান।