Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার গ্রেপ্তার

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০১:১৯ এএম

ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার গ্রেপ্তার

বিজ্ঞাপন

কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক তানিয়া আক্তার তাপসীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) গাজীপুরের টঙ্গী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ।

জানা যায়, তানিয়া আক্তার তাপসী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেত্রী ছিলেন। তিনি সংগঠনটির আগের কেন্দ্রীয় কমিটিতে উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

এর আগে ২০২৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একটি আলোচনা সভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে ইডেন মহিলা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখা ছাত্রলীগের নেত্রীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

ওই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী তানিয়া আক্তার তাপসীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল কেন্দ্রীয় ছাত্রলীগ।

২০২৩ সালের ২৪ আগস্ট বৃহস্পতিবার বিকেলে ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মনির হোসেনের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাপসী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।

টিএসসিতে ২১ আগস্ট গ্রেনেড হামলা নিয়ে আয়োজিত আলোচনা সভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে ওই ঘটনার সূত্রপাত হয়। একপর্যায়ে তানিয়া আক্তার তাপসীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন নেত্রী ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভাকে ঘিরে ধরেন। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার