Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন দিল জনতা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪০ পিএম

নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন দিল জনতা

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলা এলাকায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) রাতে একদল তরুণ বাড়িটিতে আগুন দিয়ে চলে যায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, জামতলায় সাবেক সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়ার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।

এ ঘটনায় আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার