Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

‘শ্রমিকের পেটে লাথি মেরে আর কতদিন ক্ষমতার জোর দেখাবেন?’

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পিএম

‘শ্রমিকের পেটে লাথি মেরে আর কতদিন ক্ষমতার জোর দেখাবেন?’

বিজ্ঞাপন

দেশজুড়ে চলমান পোশাকশ্রমিকদের আন্দোলনে ন্যায্য মজুরির দাবির বিপরীতে শ্রমিকদের ওপর সরকারি দল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দমন-পীড়নের অভিযোগ তুলে তীব্র প্রশ্ন ছুড়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল। শ্রমিকের ঘামেই দেশের অর্থনীতি সচল থাকে উল্লেখ করে তিনি প্রশ্ন তুলেছেন, শ্রমজীবী মানুষের পেটে লাথি মেরে আর কতদিন ক্ষমতার জোর দেখানো হবে?

এক বক্তব্যে তিনি বলেন, “মনে রাখবেন, শ্রমিক দুর্বল নয়, শ্রমিকের ঘামেই দেশ চলে। সেই শ্রমিকের পেটে লাথি মেরে আর কতদিন ক্ষমতার জোর দেখাবেন? বাংলাদেশ সব দেখছে, সব মনে রাখছে, এর জবাব বাংলাদেশই দেবে।”

উল্লেখ্য, বাংলাদেশে তৈরি পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনে মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবি জানানো হচ্ছে। বর্ধিত জীবনযাত্রার ব্যয়, খাদ্য, বাসাভাড়া ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে শ্রমিকরা এই দাবি তুলেছেন।

আন্দোলনকে কেন্দ্র করে সাভার, আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে সংঘাত, সড়ক অবরোধ এবং কারখানা বন্ধের ঘটনা ঘটেছে। গত ১৫ নভেম্বর শ্রমিক অসন্তোষের কারণে সাভার ও আশুলিয়া অঞ্চলে ১৪৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার খবর প্রকাশিত হয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার মিরপুরেও শ্রমিকদের বিক্ষোভের খবর পাওয়া গেছে।

এদিকে শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে সরকার গঠিত মজুরি বোর্ডের কার্যক্রম চলমান থাকলেও মজুরি বৃদ্ধির সুনির্দিষ্ট হার এখনো ঘোষণা করা হয়নি।

শ্রমিকদের ন্যায্য অধিকার, জীবন-জীবিকা ও মর্যাদার প্রশ্নে নিখিলের বক্তব্য চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় এসেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার