Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

হঠাৎ অসুস্থ খন্দকার মোশাররফ, সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৫:০০ পিএম

হঠাৎ অসুস্থ খন্দকার মোশাররফ, সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি

বিজ্ঞাপন

স্বাস্থ্য পরীক্ষার জন্য বিদেশে যাওয়ার পর দেশে ফেরার পথে বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ইতোমধ্যে তাকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সিঙ্গাপুরের স্থানীয় সময় সকালে বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়।

রোববার দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিঙ্গাপুরের স্থানীয় সময় রোববার সকালে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন এ লক্ষ্যে বিমানবন্দরে আসার পর ড. খন্দকার মোশাররফ হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে আবারও তাকে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শায়রুল কবির জানান, গত ৫ নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তার সঙ্গে স্ত্রী মিসেস বিলকিস আকতার ছাড়াও বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার রয়েছেন।

তবে ড. খন্দকার মোশাররফ হোসেনের শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার