Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

আওয়ামী লীগ নেতা কচি গ্রেপ্তার

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৩:০১ পিএম

আওয়ামী লীগ নেতা কচি গ্রেপ্তার

বিজ্ঞাপন

কার্যক্রম নিষিদ্ধ খুলনা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে দিঘলিয়া উপজেলার নিজ বাড়ির ছাদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে রিয়াজ কচির বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি বাড়ির ছাদে গিয়ে আত্মগোপন করেন। পরে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, রিয়াজ কচির বিরুদ্ধে নাশকতাসহ দুটি মামলা রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার