বিজ্ঞাপন
কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগ নেত্রী মমতাজ গ্রেপ্তার
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩৬ এএম
বিজ্ঞাপন
রাজশাহীর বাগমারায় কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের নেত্রী ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ভবানীগঞ্জ নিউমার্কেটে তার নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার (১৫ নভেম্বর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, মমতাজ আক্তার বেবি ভবানীগঞ্জ পৌরসভা মহিলা আওয়ামী লীগের সভাপতি। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এনামুল হকসহ কারাবন্দি দলীয় নেতাদের মুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট দিয়ে আসছিলেন। এ ছাড়া বাগমারাকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করে বাগমারার পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন মমতাজ আক্তার বেবি। এ অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারের পর মমতাজ আক্তার বেবিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।