বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ঢাকা থেকে আগামী ২১ নভেম্বর সিলেট অভিমুখী লংমার্চ স্থগিত করেছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। সড়কের পরিস্থিতি নাজুক হওয়ায় বিকল্প হিসেবে রেলপথে লংমার্চ করার ঘোষণা দিয়েছিল দলগুলো। তবে রেলে এ কর্মসূচি পালন করলে জনভোগান্তি হওয়ার আশঙ্কায় আপতত তা হচ্ছে না।
এ বিষয়ে শুক্রবার (১৩ নভেম্বর) জানতে চাইলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, ১১ দলের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। তবে সাংবাদিকরা জেনেছেন আজ।
গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে গত ৬ আগস্ট চার বিভাগে ধারাবাহিক লংমার্চের কর্মসূচি ঘোষণা করে ১১ দলীয় ঐক্য। এর মধ্যে ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম এবং ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে লংমার্চ করে ১১ দল। তৃতীয় কর্মসূচি হিসেবে ৩১ অক্টোবর খুলনা বিভাগ অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হয়। এর সমাপনী সমাবেশ হয় কুষ্টিয়ায়।