Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

যশোরে আওয়ামী লীগ নেত্রী আটক

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পিএম

যশোরে আওয়ামী লীগ নেত্রী আটক

বিজ্ঞাপন

যশোরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটকেন্দ্রে হামলা, বোমা বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় সন্দিগ্ধ আসামি মহিলা আওয়ামী লীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়া (৩৮) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে শহরের ঘোপ এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে বিকেলে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক নাসিমা সুলতানা মহুযা যশোর শহরের পালবাড়ী গাজীরহাট রোড এলাকার কর্নেল সোহরাব আলীর মেয়ে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন বেলা ১১টার দিকে যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে হামলার ঘটনা ঘটে।

মামলার অভিযোগে বলা হয়েছে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র, বোমা ও জিআই পাইপ নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করে। এ সময় তারা এলোপাতাড়ি গুলিবর্ষণ ও বোমার বিস্ফোরণ ঘটিয়ে বিএনপির নেতাকর্মীদের হত্যার চেষ্টা করে এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। পরে লাঠিসোঁটা ও জিআই পাইপ দিয়ে মারধর এবং ইটপাটকেল নিক্ষেপ করে কয়েকজনকে আহত করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে নালিনা সুলতানার ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার