Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

নুসরাত আপনি একা নন, আমরা আপনার সাথে আছি: তাসনিম জারা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৩:১২ পিএম

নুসরাত আপনি একা নন, আমরা আপনার সাথে আছি: তাসনিম জারা

বিজ্ঞাপন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার ঘটনায় এবার প্রতিক্রিয়া জানিয়েছেন ডা. তাসনিম জারা। নুসরাত তাবাসসুমের উদ্দেশে তিনি বলেছেন, নুসরাত, আপনি একা নন, আমরা আপনার সাথে আছি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা লেখেন।

পোস্টে তিনি লেখেন, মানুষের বাড়িঘর, গাড়িঘোড়ায় আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না। যারা জীবনের মায়া না করে রাস্তায় নেমেছিল, আগুন দেখিয়ে তাদের সরিয়ে নিজেদের জায়গা করে নিতে পারবেন না।

তিনি আরও লেখেন, নুসরাত তাবাসসুমের বাড়িতে যারা আগুন দিয়েছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এই আগুন-সন্ত্রাস শুরুতেই থামাতে না পারলে এটা ছড়াবে।

শেষে তাসনিম জারা লেখেন, সরকারে যারা আছেন, মানুষের জানমালের নিরাপত্তা আপনাদের দায়িত্ব। এটা ভুলে যাবেন না। নুসরাত, আপনি একা নন, আমরা আপনার সাথে আছি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার