Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

হাসিবের সঙ্গে থাকা তরুণী তার স্ত্রী

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০:৩৭ এএম

হাসিবের সঙ্গে থাকা তরুণী তার স্ত্রী

বিজ্ঞাপন

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার সময় তার সঙ্গে থাকা তরুণী তার স্ত্রী বলে নিশ্চিত হওয়া গেছে।

রিসোর্ট কর্তৃপক্ষ ও ছাত্রশক্তির এক নেতার বক্তব্যে এ তথ্য জানা গেছে।

রিসোর্ট সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর অতিথি হিসেবে বালিশিরা রিসোর্টে ওঠেন হাসিব আল ইসলাম। মঙ্গলবার (১০ নভেম্বর) তার রিসোর্ট ছাড়ার কথা ছিল। তবে এর আগেই সকালে তার ওপর হামলার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে রিসোর্টের ব্যবস্থাপক ইয়াসির আরাফাত স্বপন বলেন, ‘দম্পতি পরিচয়ে এক নারীকে নিয়ে রিসোর্টে ওঠেন হাসিব। তবে হামলার পর থেকে আত্মরক্ষার জন্য তিনি আত্মগোপনে রয়েছেন।’

হাসিবের সঙ্গে থাকা তরুণী তার স্ত্রী বলে নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় ছাত্রশক্তির সহ-সাংগঠনিক সম্পাদক সিদ্দিকী আবু লালাও। তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান।

এ বিষয়ে হাসিব আল ইসলামের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার